১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে এক কেজি হেরোইনসহ যুবক আটক

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় র‍্যাব-৫ পরিচালিত একটি বিশেষ অভিযানে এক কেজি হেরোইন উদ্ধার এবং এক যুবককে আটক করা হয়েছে। ২৩ নভেম্বর রাত ১১টা ১০ মিনিটে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এ অভিযান চালায়।

র‍্যাব জানায়, সীমান্তঘেঁষা এলাকা থেকে হেরোইনের চালান এনে স্থানীয়ভাবে মজুদ ও বিভিন্ন স্থানে সরবরাহ করত একটি সংঘবদ্ধ চক্র। তাদের গতিবিধি দীর্ঘদিন নজরদারিতে রাখার পর র‍্যাবের আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং প্রায় এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। আটক করা হয় মো. সিয়াম (১৯) নামের এক যুবককে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম জানায়, সে পদ্মার চর এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে নিজের বাড়িতে লুকিয়ে রাখত এবং বিভিন্ন স্থানে পাঠাত। ঘটনার দিনও সে চর এলাকা থেকে মাদক এনে বাড়ির চালের উপর লুকিয়ে রাখে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে পলিথিনে মোড়ানো হেরোইনটি উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, সিয়াম একটি সক্রিয় মাদক কারবারি চক্রের সদস্য এবং তারা বিভিন্ন পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে সীমান্তপথে হেরোইন পাচার করে এসেছে। আটক সিয়ামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে এক কেজি হেরোইনসহ যুবক আটক

প্রকাশিত হয়েছে: ১২:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫