০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুনি হাসিনার রাজনীতি আর চলবে না, ভিপি সাদিকের হুঁশিয়ারি”

“খুনি হাসিনার রাজনীতি আর চলবে না, ভিপি সাদিকের হুঁশিয়ারি”

অনলাইন ডেষ্ক:

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, একটি রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই ঘোষণা দিয়েছে—তারা ক্ষমতায় চলে এসেছে। তিনি বলেন, “কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চান, আবার কেন্দ্র দখল করে মেকানিজম করে নির্বাচন করতে চান, তাদের অবস্থা ফ্যাসিস্ট শেখ হাসিনার থেকেও ভয়াবহ হবে।”

শুক্রবার (৩১ নভেম্বর) বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াত আয়োজিত এক গণজমায়েতে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি। ঝিকরগাছা উপজেলার বিএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।

সাদিক বলেন, দেশের তরুণ প্রজন্ম ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার সময় এসেছে ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করার। তাই নির্বাচনের দিন সবাইকে মিলেমিশে কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “বাংলাদেশে রাজনীতিকরা রাজনীতি নিয়ে ব্যবসা করেন। ক্ষমতায় বসলে সাধারণ মানুষের খোঁজ কেউই করে না। আমার দেখেছি, তারা একসময় বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করার নজিরও স্থাপন করেছে।”

সাদিক কায়েম বলেন, “আমরা রাজনীতিতে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই—যে রাজনীতি হবে গরিবের জন্য, সমতার জন্য, মুক্তির জন্য, ইসলামের জন্য।”

দেশের চিকিৎসাব্যবস্থা ভঙ্গুর দাবি করে তিনি বলেন, “দেশের সব হাসপাতালকে সিন্ডিকেটমুক্ত করতে হবে। এই অবস্থার আমূল পরিবর্তন দরকার।”

জুলাই আন্দোলনকে উল্লেখ করে তিনি বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম পেয়েছি। স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশের মানুষের মুক্তি হয়নি। যতদিন ইনসাফ কায়েম না হবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে।

খুনি হাসিনার রাজনীতি এই বাংলাদেশে আর হবে না।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

খুনি হাসিনার রাজনীতি আর চলবে না, ভিপি সাদিকের হুঁশিয়ারি”

প্রকাশিত হয়েছে: ০৯:২২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫