০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পূর্ণ জব্দ

মস্তু মিয়া, আখাউড়া উপজেলা প্রতিনিধি

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক একাধিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়েছে।

সিলেট হতে ঢাকা অভিমুখে একটি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশী চালিয়ে ২,১৫৫ পিস ভারতীয় সাবান ও ১৬,৬৮০ পিস চকলেট জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও কাভার্ড ভ্যানের আনুমানিক সিজার মূল্য ৪৮,৪৩,৪০০ (আটচল্লিশ লক্ষ তেতাল্লিশ হাজার চারশত) টাকা।

এছাড়া, ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার ছানিপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২,০২৫ পিস ইয়াবা ও ১৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার সিজার মূল্য ৬,২৭,০০০ টাকা।

অন্যদিকে, বিজয়নগরের ইকরতলী এলাকায় ফাঁদ পেতে পরিচালিত অভিযানে সীমান্ত দিক থেকে আসা সন্দেহজনক তিনটি মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলে বিজিবি মোটরসাইকেলগুলো আটক করে। জব্দকৃত মোটরসাইকেলের সিজার মূল্য ১৬,০০,০০০ টাকা, যা পরবর্তীতে বিজয়নগর থানায় জমা করা হয়।

তদুপরি, আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। ২০ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দেশ ও জাতির সুরক্ষায় সীমান্তে বিজিবির এ ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে বলে ২৫ বিজিবি জানান ।

ট্যাগ

হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পূর্ণ জব্দ

প্রকাশিত হয়েছে: ০৬:৫৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫