১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে সেনা অভিযানে অস্ত্রগুলি সহ আটক ১

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার শ্যামনগরে গোপন সংবাদের ভিত্তিতে সেনা বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গুলি সহ এস এম সাইফুল্যাহ ওদুদ ওরফে খোকন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। রোববার ১৬ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে কালিগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার লেঃ রাদীদ হাসান এর নেতৃত্বে সেনা সদস্যরা সুন্দরবন সংলগ্ন যতীন্দ্রনগর গ্রামে ওই শিকারীর বাড়িতে অভিযান চালায়। এসময় সেনা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে ছাঁদ হতে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে তাকে আটক করা হয়। সে যতীন্দ্রনগর গ্রামে মৃত আবু বাক্কার সরদারের পুত্র। কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানাযায় দীর্ঘদিন যাবত সাইফুল্যাহ ওদুদ সুন্দরবনে হরিণ শিকার করে আসছে। ঘটনার দিন গোপন সংবাদ পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তমতে বাড়িতে তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২৭ রাউন্ড তাজা কার্তুজ, ৪টি বাটুন মোবাইল, ১টি স্মাট ফোন, ৪ কেজি হরিণের মাংস ও ১টি হাত কুড়ালসহ আনুসাঙ্গিক জিনিসপত্র জব্দ করে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মালামাল সহ শিকারীকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

শ্যামনগরে সেনা অভিযানে অস্ত্রগুলি সহ আটক ১

প্রকাশিত হয়েছে: ১১:০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫