০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আলিপুরে সদর উপজেলার ইউনিয়ন বিএনপির সাথে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের মতবিনিময় সভা

মিজানুর রহমান দেবহাটা সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে সংসদীয় আসন- ০২ ( সাতক্ষীরা সদর ও দেবহাটা) ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর বিকাল ৪ টায় আলিপুর চেকপোস্ট সংলগ্ন নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান এর সভাপতিত্বে ও আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাদিউজ্জামান বাদশাহ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র সাবেক যুগ্ন আহবায়ক ও বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। প্রধান আলোচক হিসাবে বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন যথাক্রমে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এ্যাডঃ ইফতেখার আলী, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী। এসময় আরো উপস্থিত থেকে বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাতক্ষীরা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মজিদ, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এসকে আবু রায়হান, সদর ছাত্র দলের আহবায়ক মনজুরুল বাপ্পী ও আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ। এসময় সাতক্ষীরা সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ জেলা ও সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ধানের শীষ প্রতীক দেশ নায়ক তারেক রহমান এর, ধানের শীষের প্রার্থীর জন্য নহে, তারেক জিয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

আলিপুরে সদর উপজেলার ইউনিয়ন বিএনপির সাথে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে: ১০:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫