০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে বিএনপির ৩১ দফা ও নির্বাচনী মতবিনিময় সভা।

মোঃ কামরুজ্জামান পলাশ বিশেষ প্রতিনিধি মাদারীপুর জেলা।

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর গোল চত্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৩১ দফা কর্মসূচি ও আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দলীয় মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য কামাল জামান মোল্লা। প্রধান বক্তা : উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব শাহাদাত হোসেন খান, সভাপতিত্ব করেন শাহজাহান সাজু মোল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন এবং তারেক রহমানের প্রণীত ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে উপস্থাপন করেন। তারা বলেন—এই কর্মসূচি বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার নিশ্চিত হবে।

প্রধান অতিথি কামাল জামান মোল্লা অভিযোগ করে বলেন, ১৩ নভেম্বর আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে, তবে বিএনপি মাঠে থেকে তা প্রতিহত করেছে। তিনি শিবচরবাসীর আশা পূরণে দল তাকে মনোনয়ন দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তারা আরো বলেন কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, শিবচর আসনে বিজয়ের জন্য তার কোনো বিকল্প নেই।

সভায় ইউনিয়ন-ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

শিবচরে বিএনপির ৩১ দফা ও নির্বাচনী মতবিনিময় সভা।

প্রকাশিত হয়েছে: ১০:৫৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫