০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৪৯ তম বিসিএস ক্যাডার হলেন ঘোড়াশালের ইফরাত জাহান সিমি

স্টাফ রিপোর্টার
মোঃমামুন মোড়ল :

৪৯ তম বিসিএস- এ শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ১১ তম মেধাক্রম অর্জন করেছেন নরসিংদীর পলাশ উপজেলার কৃতি সন্তান ইফরাত জাহান সিমি। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৪৯ তম বিসিএস-এর পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে শিক্ষা ক্যাডার পদে ৬৬৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ইফরাত জাহান সিমি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মোসলেহ উদ্দিন ও নার্গিস সালেহ দম্পতির ছোট মেয়ে।

জানা যায়, ইফরাত জাহান সিমি শৈশব থেকেই ছিলেন পরিশ্রমী, মেধাবী ও আত্মপ্রত্যয়ী। তিনি ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি’তে গোল্ডেন জিপিএ ফাইভ এবং এইচএসসিতে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ থেকে গোল্ডেন জিপিএ ফাইভসহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে ঢাকা বোর্ডে ৬ষ্ঠ হয়েছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগে অধ্যয়নরত ছিলেন তিনি।

ইফরাত জাহান সিমি বলেন, বিসিএস আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ, সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। পরিবারের উৎসাহ ও শিক্ষকদের দিকনির্দেশনা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। তিনি আরও বলেন, এটি কেবল আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমার বাবা-মার অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতার ফসল। আল্লাহর অশেষ রহমত ছাড়া এ সাফল্য সম্ভব হতো না।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা

৪৯ তম বিসিএস ক্যাডার হলেন ঘোড়াশালের ইফরাত জাহান সিমি

প্রকাশিত হয়েছে: ০৬:১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫