০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে পরিবহন দুর্ঘটনায় ২০ যাত্রী আহত…

Oplus_131072

বাকেরগঞ্জে পরিবহন দুর্ঘটনায় ২০ যাত্রী আহত…

জাকারিয়া রানা
জেলা প্রতিনিধি পটুয়াখালী

বরিশালের বাকেরগঞ্জে ঢাকা- কুয়াকাটা মহাসড়কের বোয়ালিয়া নামক স্থানে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকরে পড়ে উল্টে যায়। দুর্ঘটনায় পরিবহনের ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়ার কাঠের পোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা এনা পরিবহন পথে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে পুকুরে পড়ে উল্টে যায়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ফলে সড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

বাকেরগঞ্জে পরিবহন দুর্ঘটনায় ২০ যাত্রী আহত…

প্রকাশিত হয়েছে: ০৫:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫