জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার; ০৩ মাদক কারবারী গ্রেফতার
মস্তু মিয়া আখাউড়া উপজেলা প্রতিনিধ
আজ ১২/১১/২০২৫ সময় দুপুর ১৩.২০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকা হতে ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ হানিফ মিয়ার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা
১। মো: হানিফ মিয়া (৪৫)
পিতা- মন্তু মিয়া
মাতা- আঙ্গুরা বেগম
সাং – রাজাপুর ( আশ্রয়ন প্রকল্পবাসা নং ৫৫)
২। মোসা- রোজিনা আক্তার (৩৫)
স্বামী- কামরুল হাসান
পিতা -আবদুল আলিম
সাং- রামধনঘর ( কানাপট্টি)
উভয় থানা – আখাউড়া
জেলা ব্রাহ্মণবাড়িয়া
৩ । মোসা: হিমা আক্তার (৩২)
স্বামী- মতিউর রহমান
পিতা- লোকমান মিয়া
সাং- শ্যামারকান্দি চাঁনবাড়ী
থানা বিশম্বপুর
জেলা-সুনামগঞ্জ
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















