০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীর দুই যুবক রাজশাহীতে ৩০০ গ্রাম হেরোইনসহ আটক

মোঃ রাজু
উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী)

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ গোদাগাড়ীর দুই যুবককে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কাশিয়াডাঙ্গা মোড়ে স্থাপিত চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন—রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আচুয়া গ্রামের মো. মুখলেসুর রহমানের ছেলে মো. শাকিল (২৪) এবং একই গ্রামের মো. মুক্তারের ছেলে মো. মিলন হোসেন (২৩)।

কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল বারী ইবনে জলিল জানান, তাঁর তত্ত্বাবধানে এসআই মেহেদী হাসান ও তার টিম চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় চাপাইনবাবগঞ্জ দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী দুই যুবককে থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

পরবর্তীতে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া একটি কালো রঙের পালসার মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে রাজশাহী ও আশপাশের জেলায় হেরোইন সরবরাহ ও বিক্রি করে আসছিল।

এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

গোদাগাড়ীর দুই যুবক রাজশাহীতে ৩০০ গ্রাম হেরোইনসহ আটক

প্রকাশিত হয়েছে: ১০:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫