০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে বিপ্লব ও সংহতি দিবসে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর নেতৃত্বে জনসমুদ্রে পরিণত সমাবেশ

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার, শিবচর (মাদারীপুর)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রবিবার (৯ অক্টোবর) শিবচরে আয়োজিত এক বিশাল র‍্যালি ও জনসমাবেশে আবারো ব্যাপক সাড়া ফেলেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী জননেতা সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু।

দুপুর গড়াতেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিলের পর মিছিল এসে মিলিত হয় শিবচর পৌর এলাকায়। ধীরে ধীরে সমাবেশটি রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে। শিবচর-৭১ সড়কসহ আশপাশের প্রধান সড়কগুলো জনতার ঢলে ভরে যায়, যেন পুরো শিবচর পরিণত হয় উৎসবের শহরে।

সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন,
“আমি শিবচরের মাটি ও মানুষের রাজনীতি করি। তোমরা আমার শক্তি—তোমাদের এই ভালোবাসা ও উপস্থিতি আমার প্রেরণা। আজকের এই বিশাল সমাগম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি মানুষের অটল বিশ্বাসের প্রতিফলন।”

তিনি আরও বলেন,
“দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে তোমাদের সঙ্গে নিয়ে আমি গড়ে তুলব একটি আদর্শ ও উন্নত মডেল শিবচর—যেখানে থাকবে ঐক্য, উন্নয়ন ও জনগণের অধিকার।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন শিবচর পৌর আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইস্তিয়া চৌধুরী তুমন, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান মিলন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতা, শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, স্থানীয় ইউনিয়ন পর্যায়ের অসংখ্য কর্মী ও সমর্থক।

সমাবেশের মঞ্চ থেকে শুরু করে আশপাশের এলাকা পর্যন্ত প্রতিধ্বনিত হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগান। চারদিক মুখরিত হয়ে ওঠে শ্লোগানে।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই বিপুল জনসমাগমে পরিষ্কার হয়েছে—শিবচরের রাজনীতিতে আবারও প্রাণ ফিরে পাচ্ছে বিএনপি, আর সেই পুনর্জাগরণের কেন্দ্রে রয়েছেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

শিবচরে বিপ্লব ও সংহতি দিবসে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর নেতৃত্বে জনসমুদ্রে পরিণত সমাবেশ

প্রকাশিত হয়েছে: ০৭:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫