০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

আখাউড়ায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

মস্তু মিয়া, আখাউড়া উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মুসলিম উদ্দিনের নেতৃত্বে রোববার বিকালে পৌরশহরের সড়ক বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। সড়ক বাজারের আদর আলী মার্কেটের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করে আখাউড়া রেলওয়ে ষ্টেশন চত্বরে গিয়ে পথসভার মাধ্যমে লিফলেট বিতরণ কার্যক্রম শেষ হয়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী অংশ নেন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির মনোনিত প্রার্থী মুশফিকুর রহমানের নির্বাচনী প্রচারণার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিএনপির এমপি প্রার্থী মুশফিকুর রহমানের সালাম জানান এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
পথসভায় বক্তব্য রাখেন ইঞ্জি. মুসলিম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্তাজ মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, কাজী শরীফ খাদেম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম তুরান, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ইয়ার হোসেন শামীম, বিএনপি নেতা শাহীন খান, পৌর বিএনপির সহ-সভাপতি সহিদ মিয়া মেম্বার, পৌর বিএনপি নেতা সানী ভূইয়া, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো. মামুন আহমেদ, ছাতদল নেতা রিফাতুল ইসলাম তারেক প্রমুখ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

আখাউড়ায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

প্রকাশিত হয়েছে: ০৯:১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫