০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মডেল শিবচর গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এমপি পদপ্রার্থী সরোয়ার হোসাইন মৃধা

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা সরোয়ার হোসাইন মৃধা বলেছেন, “দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত একটি আদর্শ মডেল শিবচর গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।”

শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে শিবচরের একটি স্থানীয় রেস্তোরাঁয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সরোয়ার হোসাইন মৃধা বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। সমাজের ভুলত্রুটি সঠিকভাবে তুলে ধরলে একটি সুষ্ঠু ও উন্নত সমাজ গঠন সম্ভব। আমি বিশ্বাস করি, আপনারা সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে বাস্তব চিত্র তুলে ধরবেন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি সরকার গঠনের সুযোগ পায়, তাহলে শিক্ষা খাতে যুগান্তকারী পরিবর্তন আনা হবে। শিবচরের মানুষকে আমি আহ্বান জানাই—দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের এই স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করুন।”

সভায় তিনি সামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার, বেকারত্ব দূরীকরণ ও মাদক নির্মূলের প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

মডেল শিবচর গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এমপি পদপ্রার্থী সরোয়ার হোসাইন মৃধা

প্রকাশিত হয়েছে: ১১:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫