০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি হোমনার ভোটার বাড়ি আমার সয়ফুল্লাহ কান্দি – অধ্যক্ষ সেলিম ভুঁইয়া”

আজাদ নিউজ ২৪ ডটকম

কুমিল্লার হোমনায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাসস্ট্যান্ড বালুর মাঠে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় হোমনা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে র‌্যালিটি সমাবেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে পৌর সুপার মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।

সভাপতিত্ব করেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হক মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হাসান জাকি, মেঘনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সহ-সভাপতি জহিরুল ইসলাম, সভানেত্রী শেফালী বেগম এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল লতিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন—উপজেলা যুবদলের সভাপতি এম এ জামাল, কৃষকদলের সভাপতি জহিরুল ইসলাম জগলুল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবু সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম আপু ও সাধারণ সম্পাদক আবু হায়দার রনি।

প্রধান অতিথির বক্তব্য
অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, “হোমনায় বারবার যারা অরাজকতা সৃষ্টি করতে চায় কিংবা জনগণকে ব্যবহার করে বিভ্রান্ত করতে চায়—তাদের দিন শেষ। হোমনার জনগণই নির্ধারণ করবে হোমনার নেতৃত্ব কে হবে। যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে, জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।”
তিনি আরও বলেন, “গডফাদাররা সতর্ক হোন। যারা হোমনার মানুষকে ডেকে নিয়ে কু-পরামর্শ দেন, তারা কখনো এ অঞ্চলের কল্যাণ চাননি। তারা একসময় এম কে আনোয়ারকে হয়রানি করেছে, আবার মুরাদনগরের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে নিয়ে ষড়যন্ত্র করেছে।”
নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, “আমি হোমনার ভাড়াটিয়া নই, আমি হোমনার ভোটার। সয়ফুল্লাকান্দি গ্রামে আমার বাড়ি। জনগণের স্বার্থেই হোমনার রাজনীতিতে আমার অবস্থান।”
তিনি আরও যোগ করেন, “দীর্ঘদিন ধরে জনগণ ভোট দিতে অভ্যস্ত নয়। আপনারাই তাদের উৎসাহের সাথে ভোটকেন্দ্রে নিয়ে যাবেন। মনোনয়ন প্রত্যাশী নেতা হিসেবে বলছি—ধানের শীষ যেই পাবে, আমরা সবাই ধানের পক্ষেই একসাথে কাজ করব।”

সভায় হোমনা উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল নেতা-কর্মীর অংশগ্রহণে বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি ও আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

আমি হোমনার ভোটার বাড়ি আমার সয়ফুল্লাহ কান্দি – অধ্যক্ষ সেলিম ভুঁইয়া”

প্রকাশিত হয়েছে: ১১:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫