০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ নভেম্বরে জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান ঘটে

মস্তু মিয়া, আখাউড়া উপজেলা প্রতিনিধি

আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মুসলিম উদ্দিন বলেছেন ৭ নভেম্বরের মাধ্যমে জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান ঘটে। ৭ নভেম্বরের মাধ্যমে বিএনপি গঠিত হয়েছে। জিয়াউর রহমানের আদর্শ ধারন করেই আমরা বিএনপি করছি। ৭ নভেম্বর বিপ্লব ও সংহদি দিবস পালন উপলক্ষে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে আনন্দ র‌্যালী শেষে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. মুসলিম উদ্দিন আরও বলেন, সত্যিকারভাবে জিয়াউর রহমানের আদর্শকে বিশ^াস করলে, এদেশে জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে হলে আমাদের সকল মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে অনৈক্য থাকলে অন্যরা সুযোগ নেবে।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহামনের সুযোগ্য সন্তান তারেক রহমান আমাদেরকে বলেছেন ঐক্য, ঐক্য। আমরা কসবা-আখাউড়া আসনে ৬ মনোনয়ন প্রত্যাশী ঐক্য করে উদাহরন সৃষ্টি করেছি। যা সারা বাংলাদেশে কোথাও করতে পারেনি। আমরা সবাই ধানের শীষ। আমাদের মধ্যে কোন গ্রুপিং নাই।
এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন বলেন, ৭ নভেম্বর না হলে বিএনপি প্রতিষ্ঠিত হতো না। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সিপাহী জনতা কাঁদে কাঁধ মিলিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল।
আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সি: সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেনের সভাপতিত্ব সমাবেশ ও র‌্যালীতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজারী, বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মো. মন্তাজ মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল প্রমুখ।
এরআগে উপজেলা ও পৌরশহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পৌরশহরের সড়ক বাজারের মুক্তমঞ্চের সামনে এসে উপস্থিত হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

৭ নভেম্বরে জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান ঘটে

প্রকাশিত হয়েছে: ১০:২৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫