০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন স্থগিতের খবরে শিবচর উত্তাল — রাস্তায় কাফন পরে বিএনপি কর্মীদের বিক্ষোভ

শিরোনাম: মনোনয়ন স্থগিতের খবরে শিবচর উত্তাল — রাস্তায় কাফন পরে বিএনপি কর্মীদের বিক্ষোভ

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর–১ (শিবচর) আসনের রাজনীতিতে দেখা দিয়েছে ব্যাপক অস্থিরতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন হঠাৎ স্থগিত হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা।

গতকাল ৪ নভেম্বর বিএনপি কেন্দ্রীয় দপ্তর থেকে “অনিবার্য কারণ” দেখিয়ে এই স্থগিতাদেশ জারি করা হয়। সিদ্ধান্তটি ঘোষণার পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

আজ ৫ নভেম্বর বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিবচরের প্রধান সড়কে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। ঘণ্টার পর ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে, পরিস্থিতি হয় টানটান।

অবরোধস্থল থেকে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর ষড়যন্ত্রেই কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়েছে। তাদের দাবি, অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, অন্যথায় আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় বক্তব্য দেন শিবচর উপজেলা বিএনপির নেতা শাহাদাত হোসেন খান। তিনি বলেন, “এই সিদ্ধান্ত শিবচরের জনগণের প্রতি অন্যায়। আমরা কামাল জামান মোল্লাকেই আমাদের প্রার্থী হিসেবে চাই।”

বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে প্রতীকী প্রতিবাদ জানান। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে শিবচরের বিভিন্ন মোড় ও বাজার এলাকা।

উল্লেখ্য, মাত্র একদিন আগে — ৩ নভেম্বর সন্ধ্যা ছয়টায় — কামাল জামান মোল্লাকে মাদারীপুর–১ আসনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। এর ২৪ ঘণ্টার মধ্যে স্থগিতাদেশ জারির ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে হতাশা ও ক্ষোভের ঢেউ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

মনোনয়ন স্থগিতের খবরে শিবচর উত্তাল — রাস্তায় কাফন পরে বিএনপি কর্মীদের বিক্ষোভ

প্রকাশিত হয়েছে: ০৯:৫২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫