ব্রাহ্মণবাড়িয়া ১, ৩, ৪ ও ৫ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন, ঘোষনা হয়নি ২ ও ৬ আসনে
মস্তু মিয়া আখাউড়া উপজেলা প্রতিনিধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ১, ৩, ৪ ও ৫ আসনে ঘোষিত তালিকায় প্রার্থীদের নাম ঘোষনা করা হলেও ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৬ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি। ধারণা করা হচ্ছে পরবর্তীতে এ দুটি আসনে প্রার্থীদের নাম ঘোষনা করা হবে।
দলটির ঘোষিত তালিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে মনোনীত প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মুশফিকুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে নবীনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান।
তবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি।
তবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি মনোনয়ন পাচ্ছেন বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 















