হোমনায় দৌলতপুর হাফেজিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড!
মোঃ আবুল কালাম আজাদ
কুমিল্লার হোমনা উপজেলার দৌলতপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে হঠাৎ মাদ্রাসার ঘরে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে ততক্ষণে আগুনে মাদ্রাসার ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের দ্রুত উদ্যোগে আগুন ছড়িয়ে পড়া থেকে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















