০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিংবদন্তি রাজনীতিবীদ এম. কে. আনোয়ারের ৮ম মৃত্যুবার্ষিকী: স্মৃতির মাধুর্যে ভাসছে হোমনা!

মোঃ আবুল কালাম আজাদ:

আজ ২৪ অক্টোবর শুক্রবার, কুমিল্লার হোমনাস্থ মরহুম এম. কে. আনোয়ারের বাসভবনে পরিবারের পক্ষ থেকে আয়োজিত কুরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিখ্যাত রাজনীতিবীদ, সাবেক মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব ও পাঁচবারের সংসদ সদস্য মরহুম এম. কে. আনোয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও অসংখ্য ভক্তবৃন্দ।

মরহুম এম. কে. আনোয়ার ১৯৩৩ সালের হোমনা উপজেলার ওপারচর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকেই মেধাবী ও প্রজ্ঞাবান ছিলেন। হোমনা ও গৌরীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা শেষে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি সক্রিয় ভাষা আন্দোলনকারী ও ছাত্র সংগঠক ছিলেন।

চাকরিজীবনে তিনি ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। ৩৪ বছরের সরকারি কর্মজীবনে জেলা প্রশাসক, বিভিন্ন মন্ত্রনালয়ের সচিব ও সর্বোচ্চ পদে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। হোমনার উন্নয়ন, সরকারি বিদ্যালয়, হাসপাতাল, সড়ক ও গ্যাস সংযোগসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে তার অবদান স্মরণীয়।

রাজনীতিতে তিনি ১৯৯১ সালে বিএনপিতে যোগ দেন এবং হোমনা আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাণিজ্য, নৌপরিবহন, কৃষি, শিল্প ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মরহুম এম. কে. আনোয়ারের মৃত্যু হয়েছিল ২০১৭ সালের ২৪ অক্টোবর, রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে। তার রেখে যাওয়া অবদান ও জননেতা হিসেবে তিনি আজও জনমনে অমর।

আজকের অনুষ্ঠানে নেতাকর্মীরা ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

কিংবদন্তি রাজনীতিবীদ এম. কে. আনোয়ারের ৮ম মৃত্যুবার্ষিকী: স্মৃতির মাধুর্যে ভাসছে হোমনা!

প্রকাশিত হয়েছে: ০৩:০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫