আমলা ইউনিয়নের আমলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনীয় সমাবেশ অনুষ্ঠিত
আব্দুর রহমান (স্টাফ রিপোর্টার কুষ্টিয়া)
মিরপুর উপজেলা আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া ২ (মিরপুর ভেড়ামারা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমির,জনাব আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কুষ্টিয়া জেলা ইউনিট সদস্য ও কুষ্টিয়া ২ আসন পরিচালক অধ্যক্ষ জোমারত আলী। ও মিরপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডঃ রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে আসছে। ন্যায়ের পথে ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় এ দল সর্বদা আপসহীন অবস্থানে রয়েছে।
তারা আরও বলেন, জনগণ এখন পরিবর্তন চায়, শান্তি-ন্যায় ও উন্নয়নের রাজনীতি চায়। সেই পরিবর্তনের শক্তি হলো জামায়াতে ইসলামী।
সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে দলের প্রতি সমর্থন জানান। বক্তৃতার ফাঁকে ফাঁকে স্লোগানে মুখরিত হয় পুরো আমলা বাজার এলাকা।
সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
আজাদ নিউজ ২৪ ডেক্স 















