শ্যামনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে মনোনয়ন প্রত্যাশীরা
মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনমত গঠনে লিফলেট বিতরণ করেছে মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতৃবৃন্দ। ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মোটরসাইকেলের বহর নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা করেন তারা। উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ,সদ্য সাবেক আহবায়ক শ্যামনগর উপজেলা বিএনপি ও বর্তমান – সদস্য সাতক্ষীরা জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশেক ইলাহী মুন্না সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,শ্যামনগর উপজেলা বিএনপি ও সদস্য,সাতক্ষীরা জেলা বিএনপি। অ্যাডভোকেট আব্দুস সালাম,সহ-সাধারণ সম্পাদক কৃষক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আমিনুর রহমান আমিন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি। মোঃ শাহজাহান রনি, সাবেক সদস্য যুবদল কেন্দ্রীয় কমিটি। কামরুজ্জামান বকুল, সদস্য কৃষক দল,কেন্দ্রীয় কমিটি। আব্দুল্লাহ আল কাদির টাইগার সোহেল, সদস্য, জাসাস কেন্দ্রীয় কমিটি। নুরজাহান পারভীন ঝর্ণা, সদস্য, মহিলা দল কেন্দ্রীয় কমিটি।আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপি,পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আজাদ নিউজ ২৪ ডেক্স 















