০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে সাড়ে ১২ কোটি টাকার মোবাইলফোন ডিসপ্লে ও কম্বল জব্দ করে বিজিবি

মস্তু মিয়া আখাউড়া উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা থেকে সাড়ে ১২ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ও কম্বল জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) গতকাল (রোববার, ১৯ অক্টোবর) সকালে উপজেলার চম্পকনগর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় এসব চোরাই পণ্য জব্দ করে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

দুপুরে সরাইলের কালিকচ্ছে ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বিজিবির-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৫ হাজার ১৯২ পিস মোবাইলফোন ডিসপ্লে এবং ১০৭ পিস উন্নতমানের কম্বল।

সংবাদ সম্মেলনে ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে মাদক ও পণ্য চোরাচালান রোধে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর রয়েছেন। এর অংশ হিসেবে সকালে গোপন সংবাদের ভিত্তিতে চম্পকনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি পিক-আপ ভ্যানে তল্লাশি চালিয়ে চোরাই পণ্যগুলো জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক মূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। পণ্যগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমাদানসহ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা

বিজয়নগরে সাড়ে ১২ কোটি টাকার মোবাইলফোন ডিসপ্লে ও কম্বল জব্দ করে বিজিবি

প্রকাশিত হয়েছে: ০৯:২২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫