১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মস্তু মিয়া, আখাউড়া উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত এমপি প্রার্থী মোঃ আতাউর রহমান সরকার। শনিবার বিকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আখাউড়া রেলওয়ে স্টেশন মসজিদের সামনে থেকে গণসংগণ শুরু করেন তিনি। এসময় তিনি সড়ক বাজারের ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান। ব্যবসায়ীরাও তাকে শুভ কামনা জানায়। এসময় জামায়াত প্রার্থী সাধারণ মানুষের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন। দলীয় কর্মীরা ব্যবসায়ী ও সাধারন মানুষের হাতে লিফলেট দেন।
গণসংযোগ শেষে জামায়াতে ইসলামী মনোনিত এমপি প্রার্থী মোঃ আতাউর রহমান সরকার বলেন, জনগণ জেগে উঠেছে। সাধারণ মানুষও এখন সচেতন। আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ মোঃ বোরহান উদ্দিন খান, পৌর জামায়াতের আমীর মোঃ মুরশিদ আলম, পৌর সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন, সহ-সেক্রেটারি মোঃ আব্দুর রহমান কাশগরি প্রমুখ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

আখাউড়ায় জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশিত হয়েছে: ০৯:৫৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫