০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে শুরু টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:-

সারা দেশের মতো গোপালগঞ্জে শুরু টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী। জেলা সিভিল সার্জন অফিস এই টিকাদান কর্মসূচীর আয়োজন করে। আজ রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত এ ক্যাম্পেইন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোঃ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পরে, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের টাইফয়েড টিকা প্রদান করা হয়।

১২ অক্টোবর থেকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ ক্যাম্পেইনে জেলায় মোট ৩ লাখ ৭৩ হাজার ৪৩ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

গোপালগঞ্জে শুরু টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী

প্রকাশিত হয়েছে: ১০:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫