ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন, মনােনয়ন বানিজ্য ও পেশি শক্তির প্রভাব মুক্ত রাখতে আগামী নির্বাচনে পি.আর পদ্ধতির বিকল্প নেই। -মাওলানা ইউসুফ ইকবাল
স্টাফ রিপোর্টার মুহা নাইম বিন রফিক মোংলা উপজেলা প্রতিনিধি।
শনিবার (১১ অক্টোবর) বিকাল ৩.৩০ ঘটিকায় ইসলামী আন্দালন বাংলাদেশ মােংলা পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করীম সাহেবের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিটি ঘাোষণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির আশায় মহান মুক্তিযুদ্ধে এক সাগর রতক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ৫৪ বছরেও অর্থনৈতিক মুক্তি আসেনি। অর্জিত হয়নি রাজনৈতিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি। ক্ষুধা, দারিদ্র, বেকাত্ের অভিশাপে আজও জর্জরিত দেশের বেশিরভাগ মানুষ। রাজনৈতিক দূর্ব্তদের চাঁদাবাজী, দূর্ণীতি, খুন, সন্ত্রাস, লুটপাট এবং ফ্যাসিবাদী ব্যবস্থার শিকার দেশের সকল মানুষ। ৫৪ বছর আগে সিঙ্গাপুর, মালেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম সহ আরও যেসব দেশ আমাদের চেয়ে অনুন্নত ছিলোে। আজ তারা আমাদের চেয়ে সব দিক দিয়ে অনেক এগিয়ে। অথচ আজ আমাদের অর্থনীতি ভেঙ্গে পড়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা নেই, জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা গবেষণা, শান্তি-শৃঙ্খলায় আমাদের দেশের অবস্থান তলানিতে পৌছেছে। নির্বাচন আসলে কালাে টাকার দৌরত্ব, মনােনয়ন বানিজ্য ও পেশি শক্তির প্রভাবে মানুষ সৎ, যোগ্য ও আল্লাহভীরু ব্যক্তিকে ভােট দিতে পারে না। ফলে অসৎ দূর্নীতিপরায়ণ ব্যক্তিরা অপকৌশলে ক্ষমতার মসনদে বসে দেশ শাসনের নামে দেশ লুট করে আমাদের সম্পদ বিদেশ পাচার করে। তারা লুটের রাজত্ব কায়েম করে। এহেন দূরাবস্থা থেকে বেরিয়ে আসতে আগামী নির্বাচনে পি.আর তথা সংখ্যানুপাতিক পদ্ধতির বিকল্প নেই। প্রধান বক্তা তার বক্তব্যে নবগঠিত কমিটির দায়িত্ব প্রাপ্ত সকলকে ধন্যবাদ ও মােবারকবাদ জানিয়ে বলেন ইসলামী আন্দোলনের দায়িত্ব হলো আল্লাহ প্রদত্ত্ব আমানত কেয়ামতের মাঠে এই দায়িত্বের হিসাব এবং জবাবদীহি করতে হবে। তাই সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশ মােংলা পৌর শাখার সেক্রেটারী হাফেজ মাওঃ জাহিদুল ইসলাম সাদী এবং সাংগঠনিক সম্পাদক মাও রবিউল ইসলাম রাসেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মােংলা উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা অধ্যক্ষ রুহুল আমীন, মাওলানা তৈয়্যেবুর রহমান, ডাক্তার লুত্ফুল আলম বাবুল, মাংলা উপজেলা সভাপতি মােঃ রেজাউল করিম মৃধা, সহ-সভাপতি মাওলানা আবু বকর, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, পৌর যুবনেতা- মাওলানা আল আমীন সাব্বির, মােঃ অহিদুল ইসলাম, পৌর শ্রমিক নেতা- মাওঃ জাহাঙ্গীর আলম, মােঃ মাসুম বিল্লাহ রাসেল, পৌর ছাত্রনেতা- মােঃ নাইম বিন রফিক, আল-আমীন প্রমুখ।
১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আপডেট:
ফ্যাসিবাদী ব্যবস্থার মূলোৎপাটন, মনােনয়ন বানিজ্য ও পেশি শক্তির প্রভাব মুক্ত রাখতে আগামী নির্বাচনে পি.আর পদ্ধতির বিকল্প নেই। -মাওলানা ইউসুফ ইকবাল
-
আজাদ নিউজ ২৪ ডেক্স - প্রকাশিত হয়েছে: ১১:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- ৪২ জন পড়েছেন
জনপ্রিয় সংবাদ
















