০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ধোবাউড়ায় হোসাইন হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ধোবাউড়া উপজেলা প্রতিনিধি আব্দুল হালিম খোকন।

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সদর ইউনিয়নের গুজিরকান্দি গ্রামের মোহাম্মদ হোসাইন হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।

শনিবার সকালে গুজিরকান্দি বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেয় শতাধিক সাধারণ মানুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচারের দাবি জানান।

মানববন্ধনে সহমর্মিতা প্রকাশ ও বিচার দাবিতে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম দুলাল, ইউপি সদস্য কছর উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “হোসাইন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

ধোবাউড়ায় হোসাইন হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত হয়েছে: ১০:০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫