০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুরের যৌন নির্যাতনের পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী সোহান গ্রেফতার

মনোয়ারুলইসলাম রংপুর জেলা প্রতিনিধি,

রংপুর মহানগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় শ্বশুরের যৌন নির্যাতনের পর এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. সোহান মিয়া (২৭) কে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার পর নিহত গৃহবধূর পরিবার বাদী হয়ে আরপিএমপি কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(১)/১০ তৎসহ দণ্ডবিধির ৩২৩/২০১/৩০২/৫০৬/৩৪ ধারায় মামলা দায়ের করে। মামলাটি নথিভুক্ত হয় গত ১ অক্টোবর (মামলা নং-০১/২০২৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. আব্দুল বাতেন তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি সোহানের অবস্থান শনাক্ত করেন। পরবর্তীতে শনিবার (৪ অক্টোবর) ভোর ৫টার দিকে পঞ্চগড় সদর থানার মিলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর সকাল ১০টা ৩০ মিনিটে সোহানকে কোতোয়ালী থানায় আনা হয়। বর্তমানে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন আরপিএমপি’র এক কর্মকর্তা।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও পলাতক আসামি গ্রেফতারে কোতোয়ালী থানাসহ আরপিএমপি’র বিভিন্ন ইউনিট নিয়মিতভাবে বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

শ্বশুরের যৌন নির্যাতনের পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী সোহান গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৬:৫৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫