০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে শুরু হচ্ছে ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ

অপু দাস স্টাফ রিপোর্টার , রাজশাহী

রাজশাহীর কোর্টে আবারও গড়াচ্ছে আন্তর্জাতিক টেনিসের বল। আগামী ৪ অক্টোবর থেকে রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে ৩০তম ইন্টারন্যাশনাল জুনিয়র (অনূর্ধ্ব-১৮) টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫। টানা সাত দিনব্যাপী এই আসরের পর্দা নামবে ১০ অক্টোবর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) অনুমোদন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় এ আয়োজন করছে রাজশাহী টেনিস কমপ্লেক্স। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টুর্নামেন্ট ডিরেক্টর ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বিস্তারিত জানান।

তিনি বলেন, এবারের প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ মোট ১১ দেশের ৫২ জন খেলোয়াড় এবং ১০ জন কোচ/ম্যানেজার অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে থাকছে ১৪ জন বালক ও ৭ জন বালিকা খেলোয়াড়। ভারতের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, থাইল্যান্ড, চীন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর ও হংকং থেকেও খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।

খেলোয়াড়দের জন্য আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স ও গ্র্যান্ড রিভার ভিউ-এ। যাতায়াতের জন্য সার্বক্ষণিক মাইক্রোবাসও প্রস্তুত থাকবে।

প্রতিযোগিতায় বালক এককে শীর্ষ র‌্যাংকধারী থাইল্যান্ডের পাতানালারফান নাপাত (আইটিএফ জুনিয়র র‌্যাংকিং ১৯৪০) এবং বালিকা এককে সর্বোচ্চ র‌্যাংকিংধারী জাপানের ঈষিধা হারু (র‌্যাংকিং ১৭৮৮) অংশ নিচ্ছেন। এ ছাড়া ১৭ জন বিশ্ব র‌্যাংকিংধারী খেলোয়াড় (বালক ১১, বালিকা ৬) কোর্ট মাতাবেন এবারের আসরে।

বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ৪ জন কোয়ালিফাইং রাউন্ড থেকে এবং ৪ জন ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে মূল ড্র-তে সুযোগ পাবেন। দ্বৈত বিভাগে খেলবেন ১৬ জন করে। কোয়ালিফাইং রাউন্ড হবে ৪ ও ৫ অক্টোবর, আর মূল খেলা শুরু হবে ৬ অক্টোবর সকাল ৯টায়। রেফারির দায়িত্বে থাকছেন বাংলাদেশের আইটিএফ অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি মাসফিয়া আফরিন।

৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও পুলিশ সুপার ফারজানা ইসলাম।

দর্শক টানতে এবার কোনো প্রবেশমূল্য রাখা হয়নি। স্কুল শিক্ষার্থীদের মাঠে এনে খেলাধুলায় আগ্রহী করারও উদ্যোগ নিয়েছে আয়োজক কমিটি।

১০ অক্টোবর সকালে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

রাজশাহীতে শুরু হচ্ছে ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ

প্রকাশিত হয়েছে: ০৩:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫