০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহ্বান

শিবচরে কর্মী বৈঠকে সরোয়ার হোসাইন মৃধা

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
শিবচর (মাদারীপুর)

মাদারীপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী জনাব সরোয়ার হোসাইন মৃধা বলেছেন, অপরাধ ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে জনগণকে সৎ, যোগ্য ও আদর্শ নেতাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্য দুর্নীতিবাজদের পরিবর্তে সৎ নেতৃত্বকে বিজয়ী করাই সময়ের দাবি।

আজ বৃহস্পতিবার বিকেলে শিবচর উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নে আয়োজিত এক কর্মী বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দাঁড়িপাল্লার মার্কাকে বিজয়ী করার মধ্য দিয়েই একটি আদর্শ ও শান্তিময় দেশ প্রতিষ্ঠা সম্ভব। এজন্য তিনি কর্মী-সমর্থক ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এ সময় কর্মী বৈঠকে দ্বিতীয় খণ্ড ইউনিয়নের স্থানীয় নেতা জনাব লিয়াকত হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও গ্রামাঞ্চল থেকে আসা শতাধিক কর্মী-সমর্থক।

বক্তারা বলেন, শিবচরবাসী পরিবর্তন চায়। দুর্নীতি, মাদক ও অনিয়মমুক্ত সমাজ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। তারা জনগণকে দাঁড়িপাল্লার মার্কাকে বিজয়ী করার আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

অপরাধ ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার আহ্বান

প্রকাশিত হয়েছে: ১১:৫৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫