০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে সাংবাদিক মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
শিবচর (মাদারীপুর)

শিবচরের গুণী সাংবাদিক মোহাম্মদ আলী মৃধার প্রথম মৃত্যুবার্ষিকী গতকাল পালিত হয়েছে। স্মরণসভায় বক্তারা বলেন, তিনি ছিলেন নির্ভীক, সৎ ও প্রতিবাদী সাংবাদিকতার প্রতীক। জীবদ্দশায় তিনি সাংবাদিকদের অধিকার আদায়, মতপ্রকাশের স্বাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন লড়াই করে গেছেন।

৯০-এর দশকে মাদারীপুর বাণী ও সুবর্ণগ্রামে সাংবাদিকতা শুরু করে পরবর্তীতে দৈনিক সমকালের শিবচর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মাঠপর্যায়ে কাজ করে গড়ে ওঠা এ সাংবাদিক ছিলেন সাহসী কণ্ঠস্বর, যিনি কখনো অপশক্তির কাছে মাথা নত করেননি।

বক্তারা বলেন, তার শূন্যস্থান পূরণ হওয়ার নয়। শিবচরের ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন নির্ভীক সাংবাদিক হিসেবে।

মোহাম্মদ আলী মৃধা গত বছরের ৩০ সেপ্টেম্বর ৪৪ বছর বয়সে ইন্তেকাল করেন। স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

শিবচরে সাংবাদিক মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে: ১০:২৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫