পাবত্য অঞ্চল নিয়ে ভারত ষড়যন্ত্র করছে- এনসিপি নেতা হান্নান মাসুদ
গোলাম মহিউদ্দিন নসু,নোয়াখালী প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র সিনিয়র যুগ্ন মূখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন, পার্বত্য অঞ্চল নিয়ে ভারত ষড়যন্ত্র করছে। ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায়। আমরা আমাদের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেবো না। ১৯৭১ সালে যেভাবে পাকিস্তানের মোকাবিলা করেছি সেভাবেই ২০২৫ এ ভারতের মোকাবিলা করবো।
নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের সাইফুল মার্কেটে ঐক্য ও সংহতির সমাবেশে রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বক্তৃতা কালে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে ভারত ট্রাম্পকার্ড খেলে দেশকে অস্থিতিশীল করে তুলছে। একটা ভুয়া ধর্ষণের ঘটনা দিয়ে তারা পাহাড়ি ও বাঙ্গালীদের মুখোমুখি দাঁড় করিয়েছে।
এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের তরুণ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তরুণ নেতৃবৃন্দ যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের আস্তা অর্জন করছে, তখন তাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের তরুনরা যেই পথ দেখিয়েছে সেই পথেই ইন্দোনেশিয়া ও নেপাল স্বাধীন হয়েছে। ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী যে ,তার বয়স মাত্র পঁয়ত্রিশ। বাংলাদেশেও পঁয়ত্রিশ বছর বয়সী প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে হান্নান মাসউদ বলেন, ভোটের সময় বিভিন্ন অতিথি পাখি আপনাদের কাছে এসে মায়াকান্না করবে। আমি আপনাদের সন্তান,এ মাটির সন্তান। তাই কখনোই আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। আপনারা বিপদে-আপদে যাকে কাছে পাবেন তাকেই ভোট দিবেন৷
এসময় হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হেডমাস্টার শামছ ত্রিবরিজ, এনসিপি নেতা ইউছুফ, বাগছাসের (বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ) কেন্দ্রীয় নেতা হাফিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











