০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে বিএনপির ৩১ দফা ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
(শিবচর)মাদারীপুর

মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবনা তলায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় বিএনপির ৩১ দফা কর্মসূচি ও আসন্ন নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মাদারীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান মোল্লা। প্রধান বক্তা ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন খান। সভাপতিত্ব করেন মোঃ মুজিবুর রহমান শিশু, সাবেক সভাপতি দত্তপাড়া ইউনিয়ন বিএনপি।

সভায় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান সাজু মোল্লা, জনাব মাহবুব মাদবর, জনাব শহিদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান) সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। স্থানটি নেতাকর্মী ও সমর্থকে কানায় কানায় পূর্ণ ছিল।

প্রধান অতিথি কামাল জামান মোল্লা তার বক্তব্যে বলেন, “আপনারা যদি ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে পারেন, তাহলে দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের পথে ফিরে যাবে।”

তিনি আরও বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিশ্বাসী।

সভায় নেতৃবৃন্দ জনগণের কাছে বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল বক্তব্য তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি আরো বলেন দল যাকে মনোনয়ন দিবে সকল প্রকার ভেদাভেদ ভুলে আপনারা সবাই তার জন্যই কাজ করে যাবেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

শিবচরে বিএনপির ৩১ দফা ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৭:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫