০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুকে ভিডিও কলে রেখে বিশ্ববিদ্যালয় ছাত্রীর গলায় ফাঁস

গোলাম মহিউদ্দিন নসু,নোয়াখালী প্রতিনিধিঃ

বন্ধুকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফাহিমা সুলতানা মারিয়া নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। শুক্রবার রাতে সুধারাম মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শুক্রবার (২৬সেপ্টেম্বর) বিকেলে জেলা শহর রশিদ কলোনির একটি বাসার দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।
নিহত ফাহিমা বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের ফলিত গণিত বিভাগের চতুর্থবর্ষের ছাত্রী ছিলেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শহরের রশিদ কলোনী এলাকার ওই বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতো বিশ্ববিদ্যালয়ের ছয়জন ছাত্রী। বিকেল থেকে ওই ছাত্রীকে অনেকবার ফোন করে ফোনে পাওয়া যানি।তখন তাঁর পরিবার সদস্যরা একই বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের ছাত্র ফাহিমার বাবার চাচাতো ভাই ফাহাদ পাটোয়ারীকে খবর দেয়া হয়। তিনি মাইজদীতেই বসবাস করেন। পরিবার থেকে ফোন পাওয়ার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি গিয়ে দরজা ভেঙে দেখেন ভেতরে জানালার সঙ্গে ফাহিমার লাশ ঝুলছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, সম্ভবত বিকেল চারটার দিকে ওই ছাত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তার এক বন্ধুকে ভিডিও কলে রেখে মেসের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। তার সামনে পাওয়া মুঠোফোন পরীক্ষা করে এমন আলামত পেয়েছে পুলিশ।
সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। ঘটনার সময় ফাহিমার ব্যবহৃত মুঠোফোনের ভিডিও কল চালু ছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

বন্ধুকে ভিডিও কলে রেখে বিশ্ববিদ্যালয় ছাত্রীর গলায় ফাঁস

প্রকাশিত হয়েছে: ১০:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫