০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াশালে রেললাইনে প্রবাসীর খণ্ডিত মরদেহ, পরিবারে হত্যার অভিযোগ।

স্টাফ রিপোর্টার
মোঃ মামুন মোড়ল :

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে রেললাইনের নিচ থেকে পাঁচ খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহতের নাম আব্দুল গনি (৪০)।  শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গনি উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আঁটিয়াগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। দীর্ঘ দেড় যুগ ধরে তিনি সিঙ্গাপুরে প্রবাসী ছিলেন। ছুটি নিয়ে সম্প্রতি দেশে এসেছিলেন। চলতি মাসের ২৯ তারিখে তার পুনরায় সিঙ্গাপুর ফেরার কথা ছিল।

গনির ছোট ভাই মনির হোসেন জানান গত  শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে গনির স্ত্রীর ফোন বন্ধ পেলে তিনি বিষয়টি জানতে পারেন। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। রাতেই ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ ও পলাশ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। তার মোবাইল ফোন রাত ৭টার পর থেকে বন্ধ থাকলেও রাত ১টা ৪১ মিনিটে ও ভোরে কিছুক্ষণ চালু থাকায় পরিবারে সন্দেহের সৃষ্টি হয়। সকালে স্থানীয়দের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে মরদেহের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখেন।

মনির হোসেন অভিযোগ করে বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ রেললাইনে ফেলে রাখা হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন ও হত্যার বিচার দাবি করছি।”

এদিকে সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ ও ঘোড়াশাল রেলস্টেশনের মাঝপথে রেললাইনের নিচে প্রথমে স্থানীয়রা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিত করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. নাজিম উদ্দিন জানান, “সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।”

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারও হত্যার অভিযোগ এনে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

ঘোড়াশালে রেললাইনে প্রবাসীর খণ্ডিত মরদেহ, পরিবারে হত্যার অভিযোগ।

প্রকাশিত হয়েছে: ০২:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫