০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগর থানা পুলিশ বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন

  • আজাদ নিউজ ২৪ ডেক্স
  • প্রকাশিত হয়েছে: ০৯:৫৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬ জন পড়েছেন

শ্যামনগর থানা পুলিশ বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার শ্যামনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে শ্যামনগর থানা পুলিশের একটি প্রতিনিধি দল উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা এর নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় পুলিশ কর্মকর্তারা মন্দির পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা চলাকালীন নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য শ্যামনগর থানা পুলিশ সর্বদা প্রস্তুত। পূজা চলাকালীন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে সবাই নির্ভয়ে দুর্গা পূজা দেখতে পারে। মন্দির কমিটির নেতৃবৃন্দ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং পূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

শ্যামনগর থানা পুলিশ বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন

প্রকাশিত হয়েছে: ০৯:৫৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫