০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে জামায়াতের গণসমাবেশে সরোয়ার হোসেন মৃধা“পি আর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না”

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
মাদারীপুর

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গণসমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তারা জোরালোভাবে ঘোষণা দেন, দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাইলে অবশ্যই পি আর (Proportional Representation) পদ্ধতি চালু করতে হবে।

আজ শুক্রবার বিকেল চারটায় শিবচর উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-১ আসনে দলীয় মনোনীত এমপি প্রার্থী জনাব সরোয়ার হোসেন মৃধা। বক্তব্যে তিনি স্পষ্টভাবে বলেন, “পি আর পদ্ধতি ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সহিংসতা ও দুর্নীতি কমাতে হলে পি আরই একমাত্র কার্যকর পদ্ধতি।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের রাজনীতিকে সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনার জন্য জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তার ভাষায়, “জুলাই সনদের ভিত্তিতেই আগামীতে এদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, অন্যথায় জনগণ মেনে নেবে না।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা সেক্রেটারি জনাব ইউসুফ হালাদার, উপজেলা নায়েবে আমির মোঃ মুজিবুর রহমান সিকদার এবং শিবচর পৌরসভা আমির জনাব বেলায়েত হোসেন। বক্তারা সবাই একসাথে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়ার ওপর জোর দেন এবং তা কার্যকর করার জন্য সরকার ও নির্বাচন কমিশন কে আহ্বান জানান।

গণসমাবেশে উপজেলার অসংখ্য নেতা-কর্মী উপস্থিত থেকে পি আর পদ্ধতির দাবি জানিয়ে স্লোগানে স্লোগানে শিবচর শহর মুখরিত করে তোলে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সমাবেশস্থলে এসে শেষ হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

শিবচরে জামায়াতের গণসমাবেশে সরোয়ার হোসেন মৃধা“পি আর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না”

প্রকাশিত হয়েছে: ০৮:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫