বহলবাড়িকে হারিয়ে সেমিফাইনালে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়!
আব্দুর রহমান (স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া)
২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
কুষ্টিয়ার মিরপুরে অনুষ্ঠিত ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল (বালক) সেমিফাইনালে দুর্দান্ত জয় পেয়েছে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়। শক্তিশালী প্রতিপক্ষ বহলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়কে তারা ১-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠের পরিবেশ উত্তপ্ত করে তোলে। তবে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় দ্বিতীয়ার্ধে। মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিভাবান স্ট্রাইকার জিৎ কুমার বিজয়সূচক একমাত্র গোলটি করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত বহলবাড়ি সমতায় ফেরার চেষ্টা করলেও মিরপুরের রক্ষণভাগ ও গোলরক্ষক দুর্জয়ের দুর্দান্ত পারফরম্যান্সে তারা ব্যর্থ হয়।
ম্যাচ শেষে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের কোচ বলেন,
“ছেলেরা আজ মাঠে তাদের সেরাটা দিয়েছে। এই জয় আমাদের দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।”
খেলা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা খেলোয়াড়দের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান এবং আনন্দ-উল্লাসে ভাসেন।
এই জয়ের মধ্য দিয়ে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পরবর্তী পর্বে জায়গা করে নিয়েছে।
আজাদ নিউজ ২৪ ডেক্স 
















