০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে রাকসু ভোট পেছাল, নতুন তারিখ ১৬ অক্টোবর!

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির সবচেয়ে বড় মঞ্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার।

সোমবার ২২সেপ্টেম্বর নির্বাচন কমিশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি কোনোভাবেই নির্বাচন আয়োজনের অনুকূলে নেই।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে নির্বাচনী কার্যক্রমে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা যায়নি। নির্বাচনের জন্য পর্যাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ ছাড়া উৎসবমুখর পরিবেশ তৈরি করা সম্ভব নয়।

কমিশন স্পষ্ট করে জানায়, ছাত্রসমাজের বহু প্রতীক্ষিত এই নির্বাচনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও উৎসবমুখরভাবে আয়োজনের স্বার্থেই তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচনের তারিখ পিছিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইতিহাস বিভাগের শিক্ষার্থী রুবেল হাসান বলেন,
“আমরা চাই এমন একটা নির্বাচন যেখানে সব পক্ষের অংশগ্রহণ থাকবে। যদি পরিস্থিতি অনুকূলে না থাকে, তাহলে পিছিয়ে দেওয়া ভালো সিদ্ধান্ত।”

অন্যদিকে, সামাজিক বিজ্ঞান অনুষদের ছাত্রী তানিয়া আক্তার মনে করেন,
“অনেক দিন পর রাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরা ভেবেছিলাম সেপ্টেম্বরেই ভোট হবে। আবারও তারিখ পেছানোয় একটু হতাশ লাগছে।”

১৯৮৯ সালের পর দীর্ঘ তিন দশক রাবিতে রাকসু নির্বাচন হয়নি। ২০১৯ সালে একবার নির্বাচনের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায়। ফলে এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস ছিল শুরু থেকেই।

বিশ্ববিদ্যালয়জুড়ে এরই মধ্যে প্রচারণার আমেজ ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন প্রার্থী শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে পরিচিত হচ্ছিলেন, নানা প্রতিশ্রুতিও দিচ্ছিলেন। হঠাৎ করে তারিখ পিছিয়ে যাওয়ায় সেই উচ্ছ্বাসে খানিকটা ভাটা পড়লেও অনেকে বলছেন, “যত দেরিই হোক, আমরা সুষ্ঠু নির্বাচন চাই।”

নতুন ঘোষণার পর এখন সবার দৃষ্টি আগামী ১৬ অক্টোবর–এর দিকে। নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে আনতে তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। শিক্ষার্থীরাও আশা করছেন, নির্ধারিত তারিখে কোনো বাধা ছাড়াই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

রাবিতে রাকসু ভোট পেছাল, নতুন তারিখ ১৬ অক্টোবর!

প্রকাশিত হয়েছে: ০১:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫