০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়েত ইসলামী বাংলাদেশের উদ্যোগ ব্রীজের সংস্কার কাজ উদ্বোধন!

এসএম আলমগীর হুসাইন :স্টাফ রিপোর্টার

শিবচরের মালেরহাট ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা আমির জনাব সোহরাওয়ার হোসেন মৃধা। এ সময় সন্ন্যাসীচর ইউনিয়নের শামসুদ্দিন মাদবরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে ব্রিজের দুই পাশে রাস্তার থেকে প্রায় ১০ ইঞ্চি নিচু হয়ে যাওয়ায় যানবাহন চলাচল এবং পথচারীদের যাতায়াতে ভীষণ দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এলাকাবাসীর দাবি ও কষ্ট বিবেচনা করে অবশেষে সংস্কার কাজ শুরু হয় এবং এই কাজের উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের শিবচর উপজেলা শাখা সম্মানিত নেতাকর্মী গণ।

উপজেলা আমির জনাব সোহরাওয়ার হোসেন মৃধা উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই ব্রিজ এলাকাবাসীর দৈনন্দিন চলাচলের একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে মানুষ কষ্ট পাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আজ থেকে সংস্কার কাজ শুরু হওয়ায় এই দুর্ভোগ অনেকটা লাঘব হবে। জনগণের সেবা করা আমাদের দায়িত্ব, আমরা সে দায়িত্ব পালনের চেষ্টা করছি।”

সংস্কার কাজ শেষ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

জামায়েত ইসলামী বাংলাদেশের উদ্যোগ ব্রীজের সংস্কার কাজ উদ্বোধন!

প্রকাশিত হয়েছে: ০৫:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫