মান্দায় তেঁতুলিয়া ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা
==================================
মোঃ সাইফুল ইসলাম (নওগাঁ) জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য বিএনপির কর্মী সমাবেশ ও মতবিনিময়সভাকে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সাবাইহাট বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।
সভায় তেঁতুলিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিকে সফল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম নাজমুল হক নাজু বলেন, দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে বিএনপির প্রতিটি নেতা–কর্মীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামী ২৬ সেপ্টেম্বরের কর্মী সমাবেশ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সমাবেশ সফল হলে মান্দার আন্দোলন আরও শক্ত ভিত্তি পাবে। তাই সবাইকে ব্যক্তিগত মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন নবীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাচ্চু রহমান মোল্লা, সহ-সভাপতি মোশারফ হোসেন ও ফজলে রাব্বি তুষার, যুগ্ম সম্পাদক জামাল হোসেন।
এছাড়াও বক্তব্য দেন তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম, সিনিয়র সভাপতি সানোয়ার হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক তারেক মাসুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মাহাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন; কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা রায়হান আহমেদ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত জরুরি। আসন্ন কর্মী সমাবেশকে ঘিরে তেঁতুলিয়া ইউনিয়নে বিএনপির কর্মী–সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
সমাপনী বক্তব্যে সভাপতি হুদা রেজাউন নবী বলেন,
আমরা সবাই একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি, আর তা হলো আগামী ২৬ সেপ্টেম্বরের কর্মী সমাবেশকে সফল করা। তেঁতুলিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে নেতা–কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি, আর সেই শক্তির মাধ্যমেই আমরা গণতন্ত্রের বিজয় ছিনিয়ে আনব।
আজাদ নিউজ ২৪ ডেক্স 










