০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী-ঢাকা রুটের বাস চলাচল শুরু বেতন বৃদ্ধির আশ্বাসে

অপু, স্টাফ রিপোর্টার, রাজশাহী

অবশেষে ৪১ ঘণ্টা পর স্বাভাবিক হলো এই রুটের বাস চলাচল।বাস চলাচল বন্ধ থাকায় সোমবার সারাদিনও একতা ট্রান্সপোর্ট ছাড়া অন্য কোনো পরিবহনের বাস ঢাকায় যায়নি। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক আলী পাখি বাস চলাচল শুরুর ঘোষণা দেন।

শ্রমিকদের অভিযোগ, প্রায় এক দশক ধরে রাজশাহী-ঢাকা রুটে চালক, সুপারভাইজার ও সহকারিদের বেতন অপ্রতুল। বর্তমানে প্রতিটি ট্রিপে চালক পান ১ হাজার ১০০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং সহকারী ৪০০ টাকা। এই সামান্য বেতনে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে দাবি তাদের।

এর আগে বেতন বৃদ্ধির দাবিতে গত রোববার রাত ৯টা থেকে ঢাকার সঙ্গে রাজশাহীর বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। রফিক আলী পাখি জানান, মালিকপক্ষ বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছে এবং বিষয়টি সমাধানের জন্য আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত সময় নিয়েছে। এই আশ্বাসের ভিত্তিতেই আপাতত বাস চলাচল স্বাভাবিক থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

রাজশাহী-ঢাকা রুটের বাস চলাচল শুরু বেতন বৃদ্ধির আশ্বাসে

প্রকাশিত হয়েছে: ০৮:৫৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫