০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে বিক্ষোভ, হরতালের ঘোষণা!

শাওন সাহা, বাগেরহাট :

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী ট্রাফিক মোড় থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মিলিত কমিটির কো-কনভেনর এম. এ সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, বিএনপি নেতা সৈয়দ নাসির উদ্দিন মালেক প্রমুখ।

বক্তারা বলেন, বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি করার সিদ্ধান্ত স্থানীয় জনগণের প্রত্যাশার পরিপন্থি। এতে জেলার মানুষ ক্ষোভ প্রকাশ করছে। নির্বাচন সীমানা পুনঃনির্ধারণের এই প্রক্রিয়ায় আইনের যথাযথ অনুসরণ হয়নি বলেও তারা মন্তব্য করেন।

সমাবেশ থেকে বুধবার ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টার হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়। বক্তারা আরও জানান, চারটি আসন বহাল রাখতে তারা আইনি প্রক্রিয়ার আশ্রয় নেবেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে বিক্ষোভ, হরতালের ঘোষণা!

প্রকাশিত হয়েছে: ০৫:৫০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫