০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন: ভোট দিলেন ভিপি প্রার্থী সাদিক কায়েম

মো নাজমুল
ঢাকা প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি নিজের ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাদিক কায়েম। তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই আসুন ভোটাধিকার প্রয়োগ করুন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন। ডাকসু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, এই নির্বাচনকে ঘিরে সারাদেশের মানুষের দৃষ্টি এখানে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সকাল থেকে যেভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে, আশা করি একইভাবে সুন্দরভাবে শেষ হবে।

ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে এবং প্রার্থীরাও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

ডাকসু নির্বাচন: ভোট দিলেন ভিপি প্রার্থী সাদিক কায়েম

প্রকাশিত হয়েছে: ০২:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫