০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় বর্ণাঢ্য জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত!

  • আজাদ নিউজ ২৪ ডেক্স
  • প্রকাশিত হয়েছে: ০৪:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০ জন পড়েছেন

হোমনায় বর্ণাঢ্য জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

মোঃ আবুল কালাম আজাদ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও গাউছিয়া কমিটি বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার উদ্যোগে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোমনা কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া হাফিজিয়া এতিমখানা কমপ্লেক্স ময়দানে মিলাদ, দোয়া ও আলোচনা সভায় মিলিত হয়।

এতে স্থানীয় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ইসলামপ্রেমী মুসল্লি ও আশেকান অংশগ্রহণ করেন।

সভাপতিত্ব করেন, হযরাতুল আল্লামা মুফতি মুহাম্মদ আব্দুস সাত্তার ভুঁইয়া আল কাদেরী (মা.জি.আ.), সুপার হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ হোমনা উপজেলা শাখা ও প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় কমিটি।

যুবলীগ নেতা ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান টিপুর পরিচালনায়,

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা পাক দরবার শরীফ (ওয়াকফ)-এর পীর গাউসুল আজম শাহ সুফী হযরত হাজী বাহাউদ্দীন (মাদ্দাজিল্লাহুল আলী)
দুলালপুর সিকান্দার আল কাদেরী দরবার শরীফ-এর গদ্দীনশীন পীর হযরত মাওলানা হোসাইন আল কাদেরী।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হোমনা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ কবির হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম, মাওলানা হাফেজ আবদুস সালাম মোল্লা, মাওলানা মোঃ আব্দুল হক, মুহাম্মদ আলী আকবর মোল্লা, মাওলানা হাফেজ নিজামুদ্দিন আল কাদেরী, আলহাজ্ব নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ বাহাউদ্দীন, মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন আল কাদেরী, মুহাম্মদ জাকির হোসেন, মুহাম্মদ রাসেল মুন্সি, মাওলানা মুহাম্মদ ইউনুস হোসাইন, মাওলানা মুহাম্মদ মাইনুদ্দিন মাইজভান্ডারী, মুহাম্মদ আল আমিন সরকার প্রমুখ।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান এবং উম্মতের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

হোমনায় বর্ণাঢ্য জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত!

প্রকাশিত হয়েছে: ০৪:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫