০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে জামায়াতে ইসলামী নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরে জামায়াতে ইসলামী নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত.

এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার, মাদারীপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে‍ আটটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মশালা চলবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর আঞ্চলিক সমন্বয়কারী প্রধান মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ফরিদপুর অঞ্চলের নির্বাচনী কমিটির সদস্য আবু হারেস মোল্লা এবং মাদারীপুর জেলা তত্ত্বাবধায়ক মাওলানা খলিলুর রহমান।

কর্মশালায় মাদারীপুর-১, ২ ও ৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার হোসেন মৃধা, মাওলানা আব্দুস সোবাহান ও রফিকুল ইসলাম মৃধা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দায়িত্বশীল কর্মীরা নির্বাচনী কার্যক্রম পরিচালনার মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তারা দায়িত্বশীলদের উদ্দেশ্যে ২০২৫ সালের নির্বাচনী কৌশল, সংগঠন শক্তিশালীকরণ এবং মাঠপর্যায়ে কার্যক্রম সক্রিয় করার দিকনির্দেশনা প্রদান করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করাই তাদের একমাত্র লক্ষ্য এবং সেই উদ্দেশ্যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা অর্জনের আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

মাদারীপুরে জামায়াতে ইসলামী নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ১২:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫