০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জিনারদী ইউনিয়নে মাদক প্রতিরোধ কমিটির সভা

  • আজাদ নিউজ ২৪ ডেক্স
  • প্রকাশিত হয়েছে: ০৯:০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১ জন পড়েছেন

জিনারদী ইউনিয়নে মাদক প্রতিরোধ কমিটির সভা

মোঃ মামুন মোড়ল , পলাশ নরসিংদী,

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা র আহ্বান জানিয়ে জিনারদী ইউনিয়ন পরিষদে মাদক প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবুবক্কর সিদ্দিকী। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক প্রতিরোধ শুরু করতে হবে প্রতিটি পরিবার থেকে। মা-বাবাকে অবশ্যই সন্তানদের চলাফেরা ও সঙ্গী-সাথীর বিষয়ে সচেতন থাকতে হবে। দল-মত নির্বিশেষে একসাথে কাজ করলে জিনারদী ইউনিয়ন একটি রোল মডেল হিসেবে গড়ে উঠতে পারে।”

সভাপতির বক্তব্যে জিনারদী ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব মোঃ রাকীন মাশরুর খান বলেন, “মাদক একটি জাতীয় ব্যাধি। এই ব্যাধি থেকে মুক্তি পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মনির হোসেন। তিনি বলেন, “পলাশ থানায় যোগদানের পর থেকেই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক ও অন্যান্য অপরাধ দমনে কাজ করছি। এ ক্ষেত্রে ইউনিয়নবাসীর সহযোগিতা অপরিহার্য।”

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ। তিনি ইউনিয়ন ভিত্তিক মাদক প্রতিরোধ কমিটি গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং কমিটির রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও বক্তব্য রাখেন ফিরোজ মোল্লা সভাপতি জিনারদী ইউনিয়ন বিএনপি, মোঃ মাসুদ খান যুগ্ম আহ্বায়ক যুবদল পলাশ থানা, মোঃ মোস্তফা কামাল সাধারণ সম্পাদক জিনারদী ইউনিয়ন বিএনপি; আরিফুজ্জামান মিয়া সাধারণ সম্পাদক জামায়াতে ইসলাম জিনারদী ইউনিয়ন; মাওলানা আমজাদ হোসেন সভাপতি ইসলামী ঐক্যজোট জিনারদী ইউনিয়ন; বিজয় বণিক সাবেক সভাপতি কালী মন্দির জিনারদী ইউনিয়ন; কাউসার সরকার সাংগঠনিক সম্পাদক যুবদল জিনারদী ইউনিয়ন; জনাব নাসির উদ্দিন সহকারী শিক্ষক গয়েশপুর পদ্মলোচন হাইস্কুল; রাজু আহমেদ সাধারণ সম্পাদক জিনারদী ইউনিয়ন যুবদল; মেহেদী খান যুগ্ম আহ্বায়ক পলাশ থানা ছাত্রদল প্রমুখ।

বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, “জিনারদী ইউনিয়নকে মাদকের থাবা থেকে রক্ষা করতে হলে জনসচেতনতা বাড়াতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

জিনারদী ইউনিয়নে মাদক প্রতিরোধ কমিটির সভা

প্রকাশিত হয়েছে: ০৯:০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫