০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পৌরসভা ছাত্রলীগ কর্মী এখন ওয়ার্ড ছাত্রদল সভাপতি প্রার্থী

  • আজাদ নিউজ ২৪ ডেক্স
  • প্রকাশিত হয়েছে: ০৮:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৪ জন পড়েছেন

পৌরসভা ছাত্রলীগ কর্মী এখন ওয়ার্ড ছাত্রদল সভাপতি প্রার্থী

হাতিয়া প্রতিনিধি –

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ছাত্র রাজনীতিকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি পৌরসভা ৫নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী মো: ছাব্বিরকে ঘিরে নানা অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাব্বির পূর্বে হাতিয়া দ্বীপ সরকারি কলেজে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। তার বিভিন্ন ছবি ও উপস্থিতি প্রমাণ করে যে, তিনি কলেজের একাদশ শ্রেণির ছাত্রলীগ সভাপতি প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন এবং তখনকার সাধারণ সম্পাদক মেসকারের ঘনিষ্ঠ হিসেবে কলেজে প্রভাব বিস্তার করতেন।

অভিযোগ রয়েছে, তিনি ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে জোরপূর্বক ছাত্রদের ধরে নিয়ে যেতেন, অংশগ্রহণ না করলে হুমকি দিতেন। তবে ৫ আগস্টের পর হঠাৎ করেই তিনি হাতিয়া উপজেলা ছাত্রদলের কিছু সিনিয়র নেতার সহায়তায় ছাত্রদলে যোগ দেন।

স্থানীয়দের অভিযোগ, ছাত্রদলে যোগ দেওয়ার পরও তার বিরুদ্ধে পুরনো ধাঁচের অভিযোগ অব্যাহত রয়েছে। কেউ যদি তাকে জিজ্ঞেস করে কেন তিনি ছাত্রলীগ থেকে ছাত্রদলে এসেছেন, তখন তিনি হুমকি প্রদান করেন বলেও জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, “এ ধরনের ব্যক্তিদের ছাত্রদলে অন্তর্ভুক্তি সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। এতে প্রকৃত কর্মীরা নিরুৎসাহিত হয়।”

এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন যে, ছাত্রদল বারবার ছাত্রলীগের বিতর্কিত কর্মীদের আশ্রয় দিচ্ছে, যা ভবিষ্যতে সংগঠনের জন্য ক্ষতিকর হতে পারে। কয়েকজন স্থানীয় নাগরিক আশঙ্কা প্রকাশ করে বলেন, “যদি এখনই এদের মতো বিতর্কিত ব্যক্তিদের বাদ না দেওয়া হয়, একদিন এরা উল্টো সংগঠনকেই বিব্রত করবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, হাতিয়ার রাজনৈতিক দলগুলোকে এখনই সতর্ক হয়ে সঠিক নেতৃত্ব বাছাই করতে হবে, নয়তো এর ফল ভোগ করতে হবে দলীয় নেতাকর্মীদেরই।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

পৌরসভা ছাত্রলীগ কর্মী এখন ওয়ার্ড ছাত্রদল সভাপতি প্রার্থী

প্রকাশিত হয়েছে: ০৮:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫