০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ফার্নিচার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, ক্ষতি ২১ কোটি টাকা!

বিশেষ প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফার্নিচার ফ্যাক্টরি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ছফুল্লাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সাগরের দরজার ফার্নিচার ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির ভেতরে থাকা সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন ব্যবসায়ী জাহাঙ্গীর সাগর। হঠাৎ এমন ভয়াবহ ক্ষয়ক্ষতিতে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

বাঞ্ছারামপুরে ফার্নিচার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, ক্ষতি ২১ কোটি টাকা!

প্রকাশিত হয়েছে: ১২:৪৬:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫