কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ দুই নারী গ্রেফতার
মোঃমামুন মোড়ল, কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি,
গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটে সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তুমুলিয়া ইউনিয়নের পৈন্নারটেক এলাকায়। পুলিশের ইনসিডেন্ট রিপোর্টে জানা যায়, আসামিদের পৈন্নারটেক গ্রামের একটি বসতবাড়ির সামনে পাকা রাস্তা থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
১। মোছাঃ দিলরুবা (৪২), পিতা মৃত ফিরোজ মিয়া, স্বামী বেলায়েত হোসেন বেনু, সাং অলুয়া, বর্তমান ঠিকানা পৈন্নারটেক, কালীগঞ্জ, গাজীপুর।
২। মোছাঃ শবনাম বেগম (৪৮), পিতা মৃত আনোয়ার হোসেন, মাতা মোছাঃ জরিনা বেগম, স্বামী মৃত কালিম লস্কর, স্থায়ী ঠিকানা মুন্সিপাড়া (মসজিদ রোড), বর্তমান ঠিকানা ভুরুলিয়া (মাঝিরখোলা), গাজীপুর সদর, জিএমপি, গাজীপুর।
অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-১৬, তারিখ- ০৮/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। মামলার বাদী এসআই (নিঃ) মোঃ রাসেল। তদন্ত করছেন এসআই (নিঃ) সেলিম শেখ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজাদ নিউজ ২৪ ডেক্স 











