০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা প্লাজা কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসাইন স্টাফ রিপোর্টার মাদারীপুর

মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর নজরুলের মাঠে সোনার বাংলা প্লাজার আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আন্ডারগ্রাউন্ড একাদশ বনাম প্রথম তলা একাদশ। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আন্ডারগ্রাউন্ড একাদশ ১-০ গোলে প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে।

ফাইনাল ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি খেলাটিকে প্রাণবন্ত করে তোলে। সমর্থকদের করতালি আর উচ্ছ্বাসে পুরো মাঠ মুহূর্তে মুহূর্তে মুখরিত হয়ে ওঠে।

খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সোনার বাংলা বাজারের সভাপতি মিজানুর রহমান মঞ্জু। এছাড়াও এলাকার ক্রীড়াবিদ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন।

এছাড়াও আয়োজকদের পক্ষে জনাব আল মামুন মাদবার জানান , এ ধরনের টুর্নামেন্ট তরুণ সমাজকে ক্রীড়ামুখী করে তোলে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করে। দর্শকদের অভূতপূর্ব আগ্রহ ও উচ্ছ্বাসের কারণে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

বাংলা প্লাজা কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৯:০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫